সিলেটে জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল মহাসড়কের ইসলামপুর বাজার এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকার জাল নোট ও ২৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টায় শাহপরান থানার এসআই এনায়েত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টহল দল তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শনিবার ভোর ৫টার দিকে ইসলামপুর বাজারস্থ সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে থামানোর সিগন্যাল দেয় পুলিশ। তখন অটোরিকশাটি থামিয়ে ২ জন লোক নেমে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের নোটের সাদৃশ্য ২৩৪টি ১০০০ টাকা মূল্যমানের জালনোট পাওয়া যায়। যার মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা। এসময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে চাদপুরের সদর থানার মাদনা এলাকার মৃত হারুন গাজীর ছেলে সিরাজ গাজী (৪৭), ও ওসমানীনগর উপজেলার সাদিপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র শাহনুর আলম সাব্বির (১৯)। সে বর্তমানে সিলেট নগরীর মাছিমপুর এলাকার ছড়ারপাড়ে বসবাস করছে।
জালনোট ও মাদকদ্রব্য হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, প্রাথমিকভাবে জানা যায়, তারা জালনোট ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More



Comments are Closed