সিলেটে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বের করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামী করা হয়েছে। কোতোয়ালী থানার এসআই অঞ্জন কুমার দাস বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
বৃহস্পতিবার নাশকতার সময় আটক ছাত্রদল নেতা দেবাশীষ দাশ গুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed