মাথায় কাফনের কাপড় পড়ে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতৃবৃন্দ মাথায় কাফনের কাপড় পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন ও জামিন খারিজের প্রতিবাদে নানা স্লোগান দেয়। পাশাপাশি সিলেট জেলা বিএনপির, যুবদল-ছাত্রদলের মিছিলে পুলিশী নগ্ন হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
ছাত্রদল নেতা তারেক আহমদ চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদল নেতা কামরুজ্জামান রুম্মান, রুবেল মিয়া, সুমন আহমদ, হাফিজ আহমদ সুজন, লিমন আহমদ, রকিব আহমদ, ইমন আহমদ, সুমন আহমদ, রফিক আহমদ, রাসেল আহমদ, এমদাদ হোসেন, সায়েক আহমদ, সাফওয়ান কোরেশী, ফরহাদ আহমদ, আবু বক্কর, সৌরভ আহমদ, আশিক উদ্দিন, শাহপরান ছাত্রদল নেতা মামুন মহালদার, শাকিল হোসেন, মারজান হোসেন, রাজীব চক্রবর্তী, আকাশ আহমদ, আলাল হোসেন, পলাশ হোসেন, নাবিল মিয়া, রাব্বি হোসেন, রেদুওয়ান আহমদ, জাইরুল ইসলাম, পাপ্পু চৌধুরী, ফয়ছল আহমদ চৌধুরী, তানজিল আহমদ, মান্না মিয়া, রাজিক, ডেবিট মামুন, মুন্না ইসলাম, তাজউদ্দিন, রিপন আহমদ, রনি আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed