ময়মনসিংহে জলবায়ু সংকট নিয়ে আলোচনা
বৈশাখী নিউজ ডেস্ক: সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার েকেলে জলবায়ু সংকট মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুশফেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, জেলা, মহানগর, ছাত্রফ্রন্ট ও বিভিন্ন পেশাজীবি বক্তৃতা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “জলবায়ু সংকটের প্রভাব আমাদের দেশে পড়তে শুরু করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে এখনই সচেতন হতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। সবাইকে সচেতন হতে হবে। দায়ী উন্নত রাষ্ট্রসমূহের কাছে আমাদের মত ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহের ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার হতে হবে।”
এ সময় সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছ বিতরণ করা হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed