Main Menu

কমলগঞ্জে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা চৌমহনী চত্বরে মানববন্ধন করা হয়। শতাধিক নারীর উপস্থিতিতে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রতাপ চন্দ্র শব্দকর, সাধারণ সম্পাদক সুপ্রিম রবিদাস, মহিলা সভানেত্রী গিতা রাণী চুহান দাস সহ অনান্যরা।

বক্তারা সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, দেশের সকল জেলায় দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তায় কর্মসূচীর আওতায় আনা, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

Share





Related News

Comments are Closed