Main Menu

ইবিতে ‘পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য’ শীর্ষক সেমিনার

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামরে দৃষ্টিকোণে পিতা মাতার প্রত সন্তানের দায়িত্ব কর্তব্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আল- হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে সকাল ৯ টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশর পরিপ্রেক্ষিতে পিতা-মাতার ভরণ পোষণের আইন, ধর্মীয় পর্যালোচনা বিষয় নিয়ে পিএইচডি সেমিনারটি করা হয়। আল-হাদিস বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের তত্ত¡াবধানে গবেষণাপত্র উপস্থাপন করেন মোঃ আব্দুল আজিজ । পিতা মাতার জীবদ্দাশায় সন্তানের ৯ টি দায়িত্ব রয়েছে তন্মধ্যে তাদের সাথে বিরক্তি সূচক ভাষায় কথা না বলা, সম্মান সূচক ও ন¤্র ভাষায় কথা বলা, বিনয়-ন¤্রতা ও অনুগ্রহ প্রদর্শন করা, পিতা মাতার মঙ্গলের জন্য দোয়া করা, গালিগালাজ না করা, সৌজন্য প্রদর্শন করা, ভরণ পোষণ ব্যয় নির্বাহ করা, তাদের কথার অবাধ্য না হওয়া এবং সন্তুষ্টি রাখা। মৃত্যুর পরে তাদের প্রতি সন্তানের ৪টি দায়িত্ব কর্তব্য রয়েছে তন্মধ্যে পিতা মাতার কাফন-দাফনের ব্যাবস্থা করা, তাদের ঋণ পরিশোধ করা, ওয়াদা ও অসিয়াত পূর্ণ করা, দোয়া ও ইস্তিগফার করা।

পিতা মাতার প্রতি সন্তানের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে ঠিক তেমনি ভাবে সন্তানের প্রতিও পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য হলো সন্তানের জন্মের পর তার নাম রাখা ও আকিকার দেওয়া, খাৎতা দেয়া, সন্তানকে ইসলামী শিক্ষা দেয়া, নামাজে অভ্যাস করা, আদব শিক্ষা দেওয়া, বিবাহ দেওয়া, পাপ কাজ থেকে বিরত রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি থেকে বিরত রাখা।

এসময় সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডীন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রবন্ধ বিষয়ক পর্যালোচনা করেন প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফসর ড. মুজাহিদুর রহমান, প্রফেসর ড. ইয়াকুল আলী। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. ওয়ালিউল্লাহ। এছাড়াও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আ ফ ম আকবর হোসেন বলেন, ‘গবেষণা প্রবন্ধটি অবশ্যই আমাদের জন্য সম্মানজনক। এই গবেষণা প্রবন্ধের পদাঙ্ক অনুসরন করলে সেমিনারটি স্বার্থক হবে বলে আমি মনে করি। আমরা যদি এটিকে বাস্তব জীবনে কাজে লাগাই তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে।’

Share





Related News

Comments are Closed