সিলেটে ছেলের হাতে মা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে দিপু বাউড়ি নামের এক পাষন্ড ছেলে।
পারিবারিক কলহের জের ধরে সোমবার (৯ ডিসেম্র) রাত সাড়ে ১১টার দিকে দলইপাড়া গ্রামের খৃষ্টান বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মহিলার নাম প্রেমলতা বাউড়ি (৬০)।
ঘটনার পর থেকেই ঘাতক দিপু বাউড়ি পলাতক রয়েছে।
এসএমপির শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।
তিনি আরো বলেন, লাশ সৎকারের পর এ ঘটনায় মামলা করবেন নিহতের আরেক ছেলে। অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed