বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে ওরস শুরু ১৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : হযরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে বাৎসরিক ওরস আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্টিত হবে। মাজার কর্তৃপক্ষ ইতোমধ্যে ওরসকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। প্রশাসন ও মাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
গাজী বুরহান উদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের সমাধি বলে জানা যায়। সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজারের অবস্থান। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহান উদ্দিনের ঐতিহাসিক বাড়িতেই তার সমাধি বা মাজারের অবস্থান।
শ্রীহট্ট (অধুনা সিলেট) অঞ্চলে বসবাসকারী খ্রিস্টিয় দ্বাদশ শতাব্দীর প্রথম মুসলমান পরিবারের স্মৃতি বিজড়িত এ স্থানটি সিলেটের অন্যতম পুণ্য তীর্থ হিসেবে পরিচিত। হযরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজার গুলোকে কেন্দ্র করে এখানে প্রতি দিন শত শত দেশ-বিদেশী দর্শনার্থীর আগমন ঘটে।
মাজার শরীফের সংক্ষিপ্ত বিবরণঃ অত্যাচারী রাজা গৌড় গোবিন্দের গৌড় রাজ্যে একমাত্র মুসলামন শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন দম্পতি বসবাস করতেন। সে সময় গরু জবাইয়ের শাস্তি ছিল জবাই করে হত্যা করা। এদিকে সন্তানহীন অবস্থায় প্রায় বৃদ্ধ বয়সে উপনীত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন-দম্পতি। স্বামী-স্ত্রী মিলে আল্লাহর দরবারে মানত করেন আল্লাহ পাক তাঁহাদেরকে একটি সন্তান ভিক্ষা দিলে আল্লাহর নামে তারা একটা গরু কোরবানী করবেন (আকিকা করবেন)। আল্লাহর দরবারে শাহ গাজী সৈয়দ বুরহানে উদ্দিনের দো’আ কবুল হয়, বুরহানের গৃহ আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। মানত পুরন করতে একটা গরু অতি গোপনে নিজ বাড়ীতে শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন জবাই করেন এবং গরুর মাংস বন্য পশু-পাখিদের মধ্যে বিতরণ করে দেন। একটি কাক এক খন্ড মাংস নিয়ে ফেলে গৌড় গোবিন্দের রাজ প্রসাদের সামনে, গরুর মাংসের সংবাদ রাজাকে অবহিত করলে রাজার নির্দেশে সারা রাজ্য তল্লাশী করে বুরহান এবং তাঁহার নবজাতকে শিশুকে গৌড় গোবিন্দের রাজ প্রসাদে ধরে নিয়ে আসে। বুরহান গরু জবাই করার কাহিনী রাজাকে বর্ণনা করেন। তখন অত্যাচারী রাজা গৌড় গোবিন্দের নির্দেশে নবজাতক কচি শিশু সন্তানকে জবাই করে এবং শাহ সৈয়দ গাজী বুরহান উদ্দিনের ডান হাত কেটে ফেলে। অঙ্গহীন অবস্থায় জবাই করা মৃত সন্তানকে নিয়ে গৃহ ফিরলে সে দৃশ্য অবলোকনে জ্ঞান হারান স্নেহময়ী মাতা। শাহ গাজী সৈয়দ বুরহানের স্ত্রী মারা গেলে নিজ বাড়ীতে স্ত্রী-পুত্রকে দাফন করে অঙ্গহীন অবস্থায় পদব্রজে দিল্লি গমন করেন। দিল্লিতে হযরত নিজাম উদ্দিন আউলিয়া (রহঃ) দরবারে সাক্ষাত হয় হযরত শাহজালাল (রহঃ) সাথে।
শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন নিজের দুঃখের কাহিনী হযরত শাহজালাল (রহঃ) নিকট বর্ণনা করেন। হযরত শাহজালাল (রহঃ) সে কাহিনী শ্রবণপূর্বক এর প্রতিকারের জন্য গৌড় রাজ্যের দিকে রওয়ানা করেন। বুরহান উদ্দিন পথ প্রদর্শক হিসাবে সাথে থাকেন। গৌড় রাজ্যে পৌছা পর্যন্ত হযরত শাহজালাল (রহঃ) এর ৩৬০ আউলিয়া বিরাট বাহিনী গঠন হয়। হযরত শাহজালাল (রহঃ) ৩৬০ আউলিয়াকে নিয়ে গৌড় গোবিন্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং গৌড় গোবিন্দকে পরাজিত করিয়া গৌঢ় রাজ্যকে শ্রীহট্ট নাম দিয়া ইসলামের পতাকা উত্তোলন করেন। এদিকে হযরত শাহজালাল (রহঃ) মুরশিদ কেবলা হযরত সৈয়দ আহমদ কবির (রহঃ)’র দেয়া মাটির মিল খুঁজে পান শ্রীহট্টের মাটির সাথে এবং হযরত শাহজালাল (রহঃ) শ্রীহট্টের জমিনে আস্তানা গাড়েন। হযরত শাহজালাল (রহঃ) গুনাগুণ উপলদ্ধি করে শত শত গৌড় অধিবাসী ইসলামের সু-শীতল ছায়ার তলে অবস্থান নিতে থাকেন। সেই হতেই এ দেশের মুসলমানের জন্ম।
এদিকে বুরহান উদ্দিন এর স্ত্রী-পুত্রের মাজারের পার্শ্বে জীবনের শেষ দিন পর্যন্ত আধ্যাত্মিক সাধনায় মশগুল থাকেন এবং হযরত শাহজালাল (রহঃ) এর সাথে যোগাযোগ রাখেন। হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহঃ) ইন্তেকাল ফরমাইলে তিনির ভক্তরা স্ত্রী-পুত্রের মাজারের পার্শ্বেই তিনির মাজার শরীফ তৈয়ার পূর্বক ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আসছেন। সেই সময় হতেই মহান অলির মাজার শরীফ জিয়ারতে ভক্তবৃন্দ দূর-দূরান্ত হতে মহান ওলির ফয়েজে ধন্য হচ্ছে এবং নির্দিষ্ট তারিখে জমায়েত হয়ে আল্লাহর দরবারে বুরহানের কচি নিষ্পাপ সন্তান ও বুরহানকে উছিলা করে প্রার্থনা করে আসছে। এরই ধরাবাহিকতায় প্রতি বৎসর ৫, ৬ ও ৭ই পৌষ ১৪২৬ বাংলা, ১৯, ২০ ও ২১ শে ডিসেম্বর ২০১৯ইং, ২২, ২৩ ও ২৪ রবিঃ সানি ১৪৪১ হিজরী (মোহাম্মদি পঞ্জিকা মতে) বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ওরশ মোবারকে দূর-দূরান্ত হতে ওলির আশিক ভক্তবৃন্দ জমায়েত হয়ে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তসবি-তাহলীল, জিকির আসকার এবং কেহ কেহ বাদ্যযন্ত্রের সাথে মুরশিদি, মারফতি, কেওয়ালী কালাম পরিবেশন করে থাকেন।
Related News
সিলেট নগরের ড্রেনে অজ্ঞাত নারীর লাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের টিলাগড় এলাকার বুরহানবাগে ড্রেনের পানিতে এক অজ্ঞাতRead More
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীRead More



Comments are Closed