সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন; দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট; দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেট এবং জেলা প্রশাসন সিলেট এর যৌথ আয়োজনে সিলেটে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর দুর্নীতিবিরোধী ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয় সম্মূখে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও দুর্নীবিরোধী গণ-স্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়াও সনাক-সিলেট এর ইয়েস গ্রæপ অনুষ্ঠানস্থলে দিবস সংক্রান্ত পাঁচ শতাধিক ধারণাপত্র বিতরণ করেন এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন এর আয়োজন করেন।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। এ ছাড়াও বক্তব্য রাখেন এম কাজী এমদাদুল ইসলাম, জেলা প্রশাসক সিলেট; আবদুল্লাহ আল জাহিদ, পরিচালক, দুদক সিলেট বিভাগীয় কার্যালয় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর সভাপতি আজিজ আহমদ সেলিম।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, টিআইবি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সততা সংঘ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্থাফিজুর রহমান পিএএ বলেছেন, দুর্নীতিকে ‘না’ বলার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার নিয়ে সর্বাত্মক নৈতিকতা চর্চার সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।
তিনি বলেন, দুর্নীতি দমনের জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এ জন্য প্রয়োজন গণসচেতনতা, দেশপ্রেম এবং তারুণ্যের অঙ্গীকার। তরুণ ও যুবকদের দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দেশের যুবসমাজ অসততা, অন্যায় ও দুর্নীতির বিরোধিতা শুরু করলেই কেউ কোনো অনিয়ম বা দুর্নীতি করার সাহস পাবে না। আমাদের পূর্বপুরুষেরা অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। কিন্তু আজ এই দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে অবমাননা করছে। দেশপ্রেম, আদর্শ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য তিনি আহবান জানান।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিবসের সূচনা করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, দুদক, পুলিশ প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed