নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪৪ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই জয়ে এসএ গেমস ২০২০ এর আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করল টাইগাররা।
শনিবার (৭ ডিসেম্বর) নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর জোড়া ফিফটিতে ভর করে সে বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে ৯৪ রানের জুটি গড়েন আফিফ ও শান্ত। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৫ রান জমা করে বাংলাদেশ।
১৫৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে টিকতেই পারেননি নেপালের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানে থেমে যায় নেপালের ইনিংস।
আগামী সোমবার স্বর্ণ জয়ের মিশনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed