পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হিমালয়ের কোল ঘেঁষা জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই একটু একটু করে কমছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। শনিবার (৭ ডিসেম্বর) পঞ্চগড়ে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে আবহাওয়া অফিস জানায়, গত কয়েক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ উঠানামা করেছে। তবে গত বৃহস্পতিবার ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সে.।
গণমাধ্যমকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শনিবার দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সে.।
তবে এ তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। সঙ্গে বাড়বে ঠাণ্ডার তীব্রতা। কারণ বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু আসা বন্ধ হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed