শাহ আমানতে ২০ স্বর্ণের বার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যাত্রীকেও আটক করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে।
আটক মোহাম্মদ ওহিদুল আলমের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) সকালে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা যাত্রীদের তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে ওহিদুলের কাছে ২০টি স্বর্ণের বার ও কিছু বিদেশি সিগারেট পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম এবং আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা রিয়াদুল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed