Main Menu

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত কামাল উদ্দিন সরকারের ছেলে আব্দুল করিম সরকার (৬০), তার স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

আহতরা হলেন- নিহত করিমের জামাতা সেলিম, নাতি সামি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭) ও মেঘলা (১৭)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির ভেতরে থাকা তিনজন নিহত হন।’

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed