Main Menu

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি শেয়ার ও পোস্ট করে প্রচার করায় একজনকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে তাকে আটক করে।

আটককৃত মো. খালেদ মিয়া (৩৫) সুনামগঞ্জে ছাতক থানার গণেশপুর (বাহাদুরপুর) গ্রামের মৃত হারিস উদ্দিনের ছেলে।

আটককৃত আসামীকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed