গোয়াইনঘাটে ভারতীয় লোশন, তেল আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় মালামাল আটক করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৫ কার্টুন ভারতীয় জনসন বেবি লোশন, ৪ কার্টুন ইমামি তেল ও ৫ কার্টুন ভিক্স চকলেট। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৯টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়াইনঘাট থানাধীন আলীরগাও ইউনিয়নের হাতিরপারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিলেট অভিমুখী একটি পিক আপ (নম্বর সিলেট ন-১১-০২৮৮) ভ্যানের চালক জৈন্তাপুর থানাধীণ শ্যামপুর সাকিনের জয়নাল মিয়া ও অজ্ঞাত আরেকজন পিকআপ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মিজানুর রহমান গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করেছেন। পলাতক আসামী গ্রেফতারে গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed