চুনারুঘাটে ইটভাটায় জরিমানা, সেগুন কাঠ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫টি ইটভাটার মালিককে বিভিন্ন অভিযোগে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেণ ভ্রাম্যমাণ আদালত। এদিকে, একই এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চোরাই সেগুণ কাঠ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার শানখলা ও উবাহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইটভাটা মালিকদের জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা জানান, লাইসেন্স না থাকা, ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা, বৈধভাবে মাটি ক্রয়ের কাগজ দেখাতে না পারা, শতকরা ৫০ ভাগ ফাঁপা ইট তৈরি না করাসহ বিভিন্ন কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্র) আইন, ২০১৩ এর ধারা অনুযায়ী ৫টি ইটভাটার মালিককে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
জরিমানা আদায়কৃত ইটভাটাগুলো হলো- নিউ সোহাগ ব্রিক্স, নিউ তরফ ব্রিক্স, তিতাস ব্রিক্স, খোয়াই ব্রিক্স এবং শোভা ব্রিক্স। তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
অন্যদিকে, এদিন সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গণেশপুর বাজার এলাকা থেকে ৫ লাখ টাকার চোরাই সেগুণ কাঠ জব্দ করা হয়। নুসরাত ফাতিমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০টি সেগুন গাছের টুকরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। ধারণা করা হচ্ছে, কাঠগুলো বাগান থেকে কেউ চুরি করে নিয়ে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়নি।
এছাড়া উপজেলার দেওরগাছ দেওরগাছ আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে লাইন্সেবিহীন ২টি অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে মেশিনসহ বেশ কিছু জিনিসপত্র।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed