দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: পিয়াজ, ডাল, চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখা নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুম’আ নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার পত্রিকা পয়েন্টে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এসময় তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে সরকারের প্রভাবশালীদের যোগসাজশ অথবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা। দেড় মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের মূল্যে চরম নৈরাজ্য চলছে। ২০-২৫ টাকার দরে খুচরা বিক্রি হওয়া পেঁয়াজ ২৫০ থেকে ৩০০ টাকায় গিয়ে পৌছেছে। এর সাথে যুক্ত হয়েছে চাল, ডাল, তেল ও তরিতরকারির ক্রমবর্ধমান উচ্চমূল্য। ব্যবসায়ীরা যেন মূল্য বৃদ্ধির নিষ্ঠুর উৎসব শুরু করেছে। এতে দেশের সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী গত বছর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে আছে, তা চাহিদার চেয়ে অনেক বেশি। তা হলে লাগামহীনভাবে দাম বাড়ছে কেন?
শাহীনুর পাশা বলেন, আন্তর্জাতিক বাজারে কম মূল্যের পাশাপাশি দেশে পর্যাপ্ত মজুদ সত্তে¡ও দীর্ঘ দেড় মাসেও পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে আনতে না পারার দায় এড়ানোর সুযোগ সরকারের নেই। সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে প্রশাসন অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারছে না অথবা সরকারের শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যবসায়ীরা নৈরাজ্য চালানোর সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, এখন শুনা যাচ্ছে বিদ্যুতের দাম বাড়াতে সরকার নানা পায়তারা খুজছে। জনগণের উপর আর কত বুঝা চাপিয়ে দিলে এ সরকার থেমে যাবে। তিনি অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের দাম জনগণের নিয়ন্ত্রণে আনা ও বিদ্যুতে দাম বাড়ার চক্রান্ত থেকে বেরিয়ে আসতে সরকারকে আহবান জানান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা সালিম ক্বাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী মুখতার আহমদ, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়ত নেতা হাফিজ কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল মামুন খান, মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, প্রচার সম্পাদক মাহদী হাসান মিনহাজ, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মো. ইমরান আহমদ, সহ-সভাপতি আবুল খয়ের, ছাত্রনেতা এহিয়া হামিদী, আব্দুল হাই আল হাদী, আবু বকর সিদ্দিক প্রমুখ।
Related News
সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন ধনুকান্দি এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যুRead More
সিলেটের ভার্থখলা থেকে মাদককারবারী গ্রেফতার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে এক মাদক ব্যবসায়ীRead More



Comments are Closed