Main Menu

ইবিতে এগারজন’র নতুন কমিটি গঠন

Manual5 Ad Code

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সংগঠন পাঠক ফোরাম ‘এগারজন’র ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের তহমিনা খাতুনকে সভাপতি ও একই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ইমানুল সোহানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

জানা গেছে, দৈনিক খোলা কাগজের পাঠক ফোরামের ইবি শাখার উপদেষ্টা ইরফান মাহমুদ রানা ২ ডিসেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের বর্ণা রানী দাস ও অনি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নিশাত সরকার বাঁধনকে মনোনীত করা হয়েছে।

Manual7 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষা সম্পাদক বাংলা বিভাগের আশরাফিয়া তাসনিম, কোষাধ্যক্ষ লোক প্রশাসন বিভাগের সামিয়া সিগ্ধা, দপ্তর সম্পাদক ইংরেজি বিভাগের শামীম আহমেদ শুভ, প্রচার সম্পাদক আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শাহরিয়ার হক শুভ, ক্রিড়া সম্পাদক লোক প্রশাসন বিভাগের সোহানুর রহমান সান, সাহিত্য বিষয়ক সম্পাদক সমাজকল্যাণ বিভাগের ফারজানা ইসলাম তনু, প্রকাশনা সম্পাদক আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মো: আসিফ মাহমুদ এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক অর্ণবী।

Manual5 Ad Code

সাধারণ সম্পাদক ইমানুল সোহান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখালেখি চর্চার একটি প্লাটফর্ম দৈনিক খোলা কাগজের পাঠক ফোরাম এগারজন। আমাদের প্রচেষ্টা থাকবে নতুনদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা। আশা করি, এগারজন’র চেষ্টার প্রতিফলন শত শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে যাবে।’

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code