যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পিলাটাস পিসি-১২ নামে বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে দুজন শিশু এবং পাইলটও রয়েছে।
ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed