নারী ও শিশু ধর্ষণ বন্ধের দাবীতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে নারী ও শিশু ধর্ষণ ও সকল যৌন সহিংসতা বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারী-শিশু ধর্ষণ ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা এই শ্লোগান সামনে রেখে বুধবার দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ তেররতন পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার ডলি আক্তার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিএসআইডি, আইডিয়া, প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার নেতৃবৃন্দ।
মানববন্ধনে আইয়িার এ্যাডভোকেসি অফিসার তামান্না আক্তার, সিএসআইডি’র প্রজেক্ট অফিসার সুবির চন্দ্র দাস সহ বিপুল সংখ্যক কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। যার ধরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। শুধু মেয়ে শিশুরাই নয়, ছেলে শিশু ও প্রতিবন্ধী শিশুরাও ধর্ষণ সহ যৌন হয়রানি ও হত্যার শিকার হচ্ছে। এ ধরনের ঘটনার কারণে দেশের মানুষ শংকিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। বক্তারা নারী ও শিশু ধর্ষণ ও সকল যৌন সহিংসার বন্ধে সর্বক্ষেত্র মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed