Main Menu

জৈন্তাপুরে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রী পরিবহন সেবার মান বৃদ্ধি না করে বাস মালিক সমিতি ও বাস চালক সমিতি কিলোমিটার প্রতি ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারী সোসাইটি জৈন্তাপুর মানববন্ধন পালন করেছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর বাসষ্টেশনে সারী সোসাইটির ডাকে মানববন্ধন পালিত হয়।

সারী সোসাইটির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সারী সোসাইটির উপদেষ্ঠা এম জে এ জাহাঙ্গীর, মজিদ আলী, সারী সোসাইটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বুরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক রাশেল আহমদ। এছাড়া আরও বক্তব্য রাখেন কামাল আহমদ, শোয়েব আহমদ, জুবেল আহমদ, সুলোমান আহমদ, আব্দুল্লাহ, তাজ উদ্দিন, জুনায়েদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন তেলের দাম বৃদ্ধি হয়নি। এছাড়া সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হয়নি। এছাড়া চালক ও হেলপাররা যাত্রী সাধারনের সাথে অসাদাচারন করা সহ নানা হয়রানী করে আসছে। প্রতিটি বাসে পুরুষ যাত্রীদের পাশাপাশি মহিলা যাত্রীদের দাঁড় করিয়ে বাস পরিবহন, অতিরিক্ত সীট স্থাপন করে বসার অনুপযোগী ভাবে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় যাত্রীসেবার মান বৃদ্ধি না করে জৈন্তাপুর উপজেলার সামাজিক ঐক্যের বন্ধন সকল মানুষের আস্থার প্রতিক ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির মাধ্যমে বাস মালিক ও বাস চালক সমিতি কিলোমিটার প্রতি ১ টাকা ২০ পয়সা হিসাবে ভাড়া বৃদ্ধি করে। এমতাবস্থায় আমরা মানববন্ধনের মাধ্যমে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সারীঘাট বাজার এবং ২৯ নভেম্বর শনিবার দরবস্ত বাজারে মানববন্ধন কর্মসূচী পালনের ডাক দেওয়া হয়েছে।

মানববন্ধন শেষে সারী সোসাইটির পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবরে বিআরটিসি বাস চালুর দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed