অগ্নিবলয়ে পরিণত হবে সূর্য!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: আগামি ২৬ ডিসেম্বর ব্যতিক্রমী সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, যা দেখেছিল ১৭২ বছর আগে। এ গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। সেদিন সূর্যকে উজ্জ্বল রঙের একটি অগ্নিবলয়ের মতো মনে হবে।
সোমবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে বলে পৃথিবী দিনের বেলায় রাতের মতো অন্ধকারে ঢেকে যায়, এ ঘটনা সূর্যগ্রহণ নামে পরিচিতি।
খবরে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণটি হবে। এটি এ বছরের তৃতীয় সূর্যগ্রহণ। এদিন চাঁদ ঢেকে ফেলবে সূর্যের কেন্দ্রীয় অংশ। শুধু চারপাশে উজ্জ্বল অগ্নিবলয় দৃশ্যমান হবে।
গত ৬ জানুয়ারি ও ২ জুলাই অন্য দু’টি সূর্যগ্রহণ হয়েছিল। দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা না গেলেও তৃতীয়টি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রোলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে।
হিন্দু ধর্মগ্রন্থ ও জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপটে এই সূর্যগ্রহণটি অনেক তাৎপর্যপূর্ণ পৌষ মাসের নতুন চাঁদের দিন সকালের দিকে এ সূর্যগ্রহণটি হবে, যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হবে।
এ সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে, তাই অন্তত সানগ্লাস পরা উচিত।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed