জুড়ীতে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই
জুড়ি সংবাদদাতা: মৌলভীবাজার জুড়ীতে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার কামিনীগঞ্জ বাজারের ইমরুল ইসলামের মালিকানাধীন আধপাকা টিনশেডের ঘরে আগুন লেগে যায়। আগুনে মার্কেটের প্রায় ৫/৬ টি দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক ক্রুটি থেকে আগুন লাগতে পারে বলে। আগুন লাগার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি কুলাউড়া কিংবা বড়লেখা উপজেলা থেকে আসতে বিলম্বের কারনে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যায়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed