Main Menu

জৈন্তাপুরে গাড়ীর সিলিল্ডার বিস্ফোরনে নিহত ১

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রোবক্স কারের সিলিন্ডার বিস্ফোরনে একজন নিহত ১ ও ১০ আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অাসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধিন গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় গ্যারেজে রক্ষিত আলাল মিয়ার প্রোবক্স গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গ্যাস সিলিন্ডারে চলে যায়। এতে সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন নিভানোর কাজে যাওয়া যুবক উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেদওয়ান নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঈসমাইল নামে একজনকে গুরুত্বর অবস্থায় জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বাকীদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

Share





Related News

Comments are Closed