সিলেটে শতাধিক অবৈধ পানির লাইন বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পানির লাইন সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে গত এক সপ্তাহে নগরীর ৪টি ওয়ার্ডে অভিযান চালিয়ে অন্তত শতাধিক অবৈধ পানির সংযোগ লাইন বিচ্ছিন্ন ও ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিসিকের জনসংযোগ শাখা জানায়, গত ১৭ নভেম্বর নগরীর ২, ৫, ১৮ ও ২৩ নং ওয়ার্ডে শুরু হয় অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযান। এ অভিযান ধারাবাহিকভাবে নগরীর ২৭টি ওয়ার্ডে পরিচালনা করা হবে। অভিযান চলাকালীন সময়ে অবৈধ পানির লাইনের সংযোগ বিচ্ছিন্ন সহ তাৎক্ষনিক জরিমানা আদায় সাপেক্ষে পানির সংযোগ বৈধকরণের সুযোগ করে দিচ্ছে সিসিক।
এছাড়া বকেয়া বিল আদায়, হাফ ইঞ্চি পানির লাইনের স্থলে অতিরিক্ত মাপের পাইপ ব্যবহার না করা এবং আবাসিক বাসা-বাড়িতে পানির লাইন নিয়ে তা বানিজ্যিকভাবে ব্যবহার বন্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সিসিকের জনসংযোগ দপ্তর।
সোমবার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাহ এলাকার অনামিকা ও ধানশিঁড়ি এলাকার বেশ ক’টি বাসা-বাড়ি ও বানিজ্যিক প্রতিষ্ঠনে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্নকরণ সহ তাৎক্ষনিক জরিমানা আদায় সাপেক্ষে পানির লাইন বৈধ করা হয়।
চলামান এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর। অভিযানে তার সঙ্গে সিসিকের উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপ-সহকারী প্রকৌশলী সুনীল মজুমদার, আনোয়ার হোসেন সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed