Main Menu

সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যালয় উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ট্যুারিস্ট ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুর ২টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাকলি শপিং সেন্টারের ৪র্থ তলায় এই ক্লাবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবু হানিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোগলাবাজার ওয়েলফেয়ার এসাসিয়েশন ইউকের উপদেষ্টা লন্ডন প্রবাসী মো. সেবুল ইসলাম, কাকলি শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ টিপু সুলতান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কে. এম. হিফজুর রহমান।

বক্তব্য রাখেন, হাকিম খুর্শেদ আলম, আব্দুল কাদির, সিলেট ট্যুরিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রূপন, সহ-প্রচার সম্পাদক আহমদ জাকি, দপ্তর সম্পাদক রাসেল আহমদ লস্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান রাব্বী, সমাজসেবা সম্পাদক আব্দুস সালাম, আপ্যায়ন সম্পাদক নুরুল মুত্তাকিন, নির্বাহী সদস্য আব্দুল মোমিন, সদস্য মিলন আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed