সিলেটে কলেজ শিক্ষকদের মানববন্ধন পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পাঁচ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে কলেজ শিক্ষক, পরিষদ। অনুপাত প্রথা বাতিল করে সরকারি নিয়মে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, পূর্বের ন্যায় ৮ বছর পূর্তিতে প্রভাষকদের ৭ম গ্রেড প্রদান সহ উচ্চতর স্কেল চালু, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পূর্বের নীতিমালা বহাল ও বদলি চালু সহ এমপিও নীতিমালা ২০১৮ সংশোধনের দাবিতে শনিবার (২৩ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার।
সহ সভাপতি প্রভাষক এম এ মতিনের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, সহ সভাপতি প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক নন্দ কিশোর রায়, সহ সভাপতি প্রভাষক মাহমুদ সুলতান, সহ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম, সহ সভাপতি প্রভাষক শাহজাহান কবির আকন্দ, প্রভাষক আলী ওসমান, প্রভাষক অপু কুমার দাস, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা সহ সভাপতি রনজিত কুমার তালুকদার, সহ সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক এইচ এম এ বাসিত, নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক কাওছার উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, এমপিও নীতিমালা ২০১৮ কলেজ শিক্ষকদের চরমভাবে হতাশ করেছে। পাঁচ দফা দাবি পেশ করে অবিলম্বে এমপিও নীতিমালা সংশোধন করার দাবি জানান। নেতৃবৃন্দ জনবল সকককক ও এমপিও নীতিমালা সংশোধন কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান। তবে উক্ত কমিটিতে এমপিওভুক্ত কোন শিক্ষক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা উক্ত কমিটিতে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির জোর দাবি জানান। শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষায় দেশকে এগিয়ে নিতে আগামী মুজিব বর্ষ (২০২০ ) এ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed