মহিলা কলেজের শিক্ষক আব্দুল করিমের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল করিম খান শুক্রবার বেলা আড়াইটায় সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন।
আব্দুল করিম খান ১৫তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৫ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তিনি ২০১৩ সালে সিলেট সরকারি মহিলা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযার নামাজ কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মু: জিল্লুর রহমানের ইমামতিতে বর্তমান কর্মস্থল সিলেট সরকারি মহিলা কলেজে শুক্রবার সন্ধ্যা ৭টায় সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মুজিব, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ, এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অহিদুর রব, সিলেট প্রেসক্লাবের সভাপতি জনাব ইকরামুল কবির, সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ, জৈন্তাপুর কলেজের অধ্যক্ষসহ শিক্ষা ক্যাডারের বিপুলসংখ্যক কর্মকর্তা ও মরহুমের শুভানুধ্যায়ীবৃন্দ।
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed