Main Menu

জৈন্তাপুরে ১৭টি ভারতীয় গরু-মহিষ আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্ত হতে পৃথক অভিযান চালিয়ে ১০টি গরু ও ৭টি মহিষ আটক করেছে বিজিবি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চেরাকারবারী দলের সদস্যরা উপজেলার ডিবিরহাওর আসামপাড়া এলাকার আতাউর মিয়ার বাগানবাড়ী (১২৮৫, ১২৮৬ আর্ন্তজাতির পিলার) দিয়ে প্রতিদিন ভারত হতে চেরাইপথে গরু, মহিষ, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, নিন্মমানের চা-পাতা, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, হরলিক্স সহ মাদকদ্রব্য অবৈধ ভাবে বাংলাদেশে নিয়ে আসছে।

বৃহস্পতিবার গোপন সং০বাদের ভিত্তিত্বে ৪৮বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্প অভিযান পরিচালনা করে ২টি গরু এবং ২টি মহিষ আটক করে।

অপরদিকে জৈন্তাপুর ক্যাম্প অভিযান পরিচালনা করে ৮টি গরু এবং ৫টি মহিষ আটক করতে সক্ষম হয়।

তবে বিজিবির চোখ ফাকি দিয়ে চোরাকারবারিরা সীমান্তের গোপন রাস্তা দিয়ে গরু, মহিষ, মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী নিয়ে আসছে। এলাকাবাসী আরও জানান দীর্ঘ দিন হতে তাদের ফসলী জমির কাঁচাপাকা ধান, সবজি বাগান, বৃক্ষরাজী নষ্ট করেছে চোরাকারবারী দলের সদস্যরা। তারা আরও বলেন বিষয়টি সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করলেও তারা কর্ণপাত করছে না।

ডিবির হাওর ক্যাম্পের কমান্ডার জানান, সংবাদ পেয়ে আমরা অভিযান করে ২টি গরু ও ২টি মহিষ আটক করেছি। অপরদিকে জৈন্তাপুর ক্যাম্পের কমান্ডার ৮টি গরু ও ৫টি মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯ বিজিবি’র সিও আবু সাঈদ এ প্রতিবেদককে জানান, বিজিবি’র সদস্যরা সীমান্ত চোরাচালন বন্দে অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গরু ও মহিষ আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed