সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে: পিয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসষ্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই তারা প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নজরুল ইসলাম, রেজাউল হক, ফুল মিয়া, যুগ্ম সম্পাদক নুর হোসেন ও জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শুধু পিয়াজের উর্দ্ধগতি নয়, আজকে চালের কেজিও ৫০ থেকে ৬০ টাকা বেড়ে মানুষের নাগালের বাইরে চলে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed