ওসমানীনগরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে এসএ পরিবহনের কাভার্ডভ্যান চাপায় তাওহিদা বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের চক আতাউল্যা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
নিহত তাওহিদা উপজেলার চক আতাউল্যা গ্রামের আব্দুল মতিনের মেয়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা তার লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে তাওহিদা আরবি পড়ার জন্য স্থানীয় মসজিদে যাবার কালে সড়ক পারাপারের সময় সিলেটগামী এসএ পরিবহনের (ঢাকা মেট্রো-উ-১১-৩৭৮৬) কাভার্ডভ্যানটি শিশু তাওহিদাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তামাবিল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: আলী রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed