Main Menu

কানাইঘাটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার বারিউল করিম খান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হাজী ফারুক এন্ড সন্সকে পাটের বস্তায় দ্রব্য না রেখে চটের বস্তায় দ্রব্য রাখার অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স ফারুক এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, মেসার্স নেয়াজ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা এবং বাজারের বিভিন্ন দোকানের পেঁয়াজের দর তালিকা চেক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট থানার এসআই দেলোয়ার হোসেন। কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার বারিউল করিম খান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed