Main Menu

রাঙ্গামাটিতে জেএসএসের গোলাগুলিতে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১৮) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজস্থলীর দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে পারেনি। ফলে নিহতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজল আহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মফজল আহাম্মদ খান জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় পুলিশ পৌঁছাতে দেরি হচ্ছে। টিম ফিরে আসলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Share





Related News

Comments are Closed