সিসিকের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
শনিবার বিকেল ৩ টায় মদিনা মার্কেট এলাকায় এ অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন। ওই সময় রাস্তার উভয় পাশে নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাতের উপর নির্মিত স্থাপনাও বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে বেশ কয়েকটি ভ্যান গাড়ি বোলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed