মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ, গণআন্দোলনের নায়ক ও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী রোববার (১৭ নভেম্বর)।
এ উপলক্ষে মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সিলেটের উদ্যোগে রোববার বিকাল ৫টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাহিত্য আসর কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি চারণ করে বক্তব্য রাখবেন সিলেটের বাম-প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাকে সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী ও সদস্য সচিব এডভোকেট রনেন সরকার রনি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed