কমলগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিপা পালের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিপা ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকালে কোন এক সময় বাসায় কেউ না থাকার সুযোগে দরজা খোলা রেখেই ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নিপা। নিপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশী জয়নারায়ন তার বাবাকে খবর দিলে তারা নিপার মরদেহ নিচে নামান। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ৮টায় ঘটনাস্থল থেকে নিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত স্কুল ছাত্রী নিপা মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এর নতুন লাইন এলাকার সাধন পালের মেয়ে। তার পিতা সাধন পাল বলেন, বৃহস্পতিবার নিপা এসএসসি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করেছে। বাড়ির কারো সাথেও তার কোন মনোমালিন্য হয়নি। তবে কি কারণে মেয়েটি আত্মহত্যা করলো তা বুঝতেছিনা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য নিহত স্কুল ছাত্রীর লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের দায়ের হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed