Main Menu

বিমানে করে মিশরের পেঁয়াজ আসছে মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক : পেঁয়াজের বাজার বেসামাল। ডাবল সেঞ্চুরি পেরিয়ে ত্রিপল সেঞ্চুরির পথে হাঁটছে রসনার অন্যতম এ মশলাটির দাম। তিন-চারদিন ধরে দেশের সকটি গণমাধ্যমের প্রধান শিরোনামেও স্থান পেয়েছে পেঁয়াজ।

উদ্ভুদ পরিস্থিতিতে মিশর থেকে বিমানে করে দেশে আনা হচ্ছে পেঁয়াজ। আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর)। এস আলম গ্রুপের আমদানি করা এই পেঁয়াজ বাংলাদেশে আসবে কার্গো বিমানে করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশি এই তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল লতিফ বকশি জানান, এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজও কার্গো বিমান যোগে ঢাকায় পৌঁছবে।

শনিবার (১৬ নভেম্বর) সিলেটের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে।

Share





Related News

Comments are Closed