ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শাবিতে মিছিল সমাবেশ
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি ফি ৫০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় অর্জুনতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মিয়ার সঞ্চালনায় সভাপতি নাযিরুল আযম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক উইশা রশিদ, পদার্থবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থী অর্ঘ্য প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত বছরের ন্যায় এবারও অগণতান্ত্রিক ও অযৌক্তিক ভাবে ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ডোপ টেস্ট’ ও ‘ইনস্যুরেন্স ফি’র নামে এই বাণিজ্য হচ্ছে। গতবছর ভর্তি ফি ছিলো ৭৫০০ টাকা। এই বছর মেডিকেল ইনস্যুরেন্স এবং ডোপ টেস্টের নামে ৫০০ টাকা বৃদ্ধি করে ভর্তি ফি করা হয়েছে ৮০০০ টাকা।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭০ হাজার ৫০০ জন শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফরমের নামে ৬ কোটি টাকার বেশি অনৈতিকভাবে আয় করে। আমরা প্রশাসনের এই ৫০০ টাকা বাড়তি ফি নেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই ফি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরবর্তীতে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ এবং মতবিনিময় করা হয়।
অন্যদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদল। এসময় বক্তব্য দেন জাতীয় ছাত্রদলের, সহসভাপতি অমৃত রায়, সাংগঠনিক সম্পাদক দীনবন্ধু সংকর, সদস্য ওমর ফারুক প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed