কানাইঘাটে পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে পিকআপের ধাক্কায় মশাহিদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দরবস্ত-কানাইঘাট সড়কের মালিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশাহিদ ওই গ্রামের মৃত মখাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মালিগ্রাম স্ট্যান্ড এলাকায় কানাইঘাটমুখী একটি পিককাপ মশাহিদ আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তার মাঝে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বৃদ্ধকে ধাক্কা দিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের ধানক্ষেতে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই পিকআপ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক চালক দিলদার হোসেন (২৫) উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি বেপরোয়াভাবে পিকআপটি চালিয়ে আসছিলেন; যে কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন, দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর জেনে তিনি ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়েছেন। পিকআপ চালককে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed