সিলেটে বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার রাতে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি রাখা হয়েছে ৭০ জনকে।
মামলায় আসামি করা হয়েছে- সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, শাকিল মুর্শেদ, যুবদল নেতা কুহিনুর আহমদ, যুবদল নেতা আব্দুশ শুকুর, আলা উদ্দিন আলাই, দিলোয়ার হোসেন দিলু, মন্তাজ হোসেন মুন্না, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল প্রমুখ।
জানা গেছে, শনিবার সিলেট জেলা ও মহানগর যুবদলের সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে মিছিল বের করেছিল বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিলে কয়েক দফা বাধাদান ও নেতাকর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ করেন দলটির নেতারা।
বিএনপি নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার মুক্তি ও যুবদলের কমিটি বাতিলের দাবিতে শনিবার বেলা ২টায় নগরীর মিরাবাজার থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার জন্য জড়ো হন। এসময় পুলিশ তাদেরকে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি নাইওরপুল আসলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিএনপি নেতাদের দাবি এসময় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- রিনুক আহমদ, মুহিবুর রহমান মুহিন, নুরুল আমিন, রনি আহমদ, সেলিম আহমদ, ইমন আহমদ, মুর্শেদ আলম, জুনেদ আহমদ, সাবের আহমদ প্রমুখ।
লাঠিচার্জের পর নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এর মধ্যে নেতাকর্মীদের একটি গ্রুপ পুলিশী বাধা ও লাঠিচার্জ উপেক্ষা করে নয়াসড়ক পয়েন্টে গিয়ে সমাবেশ করে।
এ ঘটনার প্রেক্ষিতেই শনিবার রাতে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed