Main Menu

বিয়ানীবাজারে বাসচাপায় পথচারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে বাসচাপায় তাজেল আহমদ (২৪) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। পুলিশ বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া তাজেলকেও চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসের চাপায় পথচারীর মৃত্যু হয়।’

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed