শাবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় সব সময় সতর্ক অবস্থায় রয়েছে। আগামী ১২ নভেম্বর থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। শিক্ষার্থীরা মাদকাসক্ত কিনা তা জানার জন্য এই প্রথম ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া মাদকাসক্ত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে। তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হবে, ভর্তি থেকে বাদ দেওয়া হবে না। তবে, তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ত্রিদেশীয় সোস্যাল ইয়ুথ লিডারশীপ প্রোগ্রাম ‘ল্যাম্প’ (LAMP) এর জন্য নিবার্চিত শিক্ষার্থী নাদিয়া বেগম ইমাকে মনোনয়নপত্র তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, নতুন কোন শিক্ষার্থীর মাদকাসক্তের বিষয়টি শনাক্ত হলে তার অভিভাবককে জানানো হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাউন্সিলিং ও অন্যান্য সহযোগিতা করা হবে। এছাড়া খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগগুলোতে হঠাৎ করে সন্দেহজনক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় শতভাগ মাদক মুক্ত থাকুক। মাদকের বিষয়ে শাবিপ্রবি সব সময় জিরো টলারেন্স অবস্থানে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম প্রমুখ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed