কানাইঘাটের সেই গরুর হাট উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত সেই অবৈধ গরুর হাট উচ্ছেদ করেছে পুলিশ। উপজেলার সড়কের বাজার এলাকায় বসানো হাটটি সোমবার সকালে উচ্ছেদ করা হয়।
পুলিশ জানায়, কানাইঘাটের সড়কের বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী অনুমোদন ছাড়াই অবৈধভাবে গরুর হাট পরিচালনা করছিল। অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বদ্ব-বিবাদ ছিল। এ বিষয়ে সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি নজরে আসে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের। তিনি কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, কানাইঘাট থানা পুলিশের একটি দল সোমবার সকাল ১০টায় অভিযান চালিয়ে অবৈধ গরুর হাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর ফলে সড়কের বাজার এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed