গোলাপগঞ্জে ১৩৩টি ভারতীয় গরুসহ আটক ৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসা ১৩৩টি গরুসহ ৬ জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার ছিটাফুলবাড়ীর ফুলবাড়ির সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে গরু সহ তাদের আটক করা হয়।
এ সময় গরু বহনকারী তিনটি ট্রাক গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এসআই (নিরস্ত্র) ফারুক খন্দকার বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১/০৪-১১-২০১৯ইং দায়ের করেছেন।
আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের ফুড়ু কুটু মিয়ার পুত্র জিলাল আহমদ (৪২), ঘোগারকুল গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র হেলাল উদ্দিন (৫৫), বগুড়া জেলার সদর থানার পলাশবাড়ী গ্রামের আব্দুল করিমের পুত্র মোঃ বিপ্লব (২৮), একই গ্রামের আলতাব আলীর পুত্র মোঃ খাজা পুরা মানিক (৪৯), বগুড়া জেলার শিবগঞ্জ থানার ছাতুয়া গ্রামের মোহম্মদ আলীর পুত্র মহসিন আহমদ (৩৫), সিরাজগঞ্জদের সলঙ্গা থানার সলঙ্গা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেন খানের পুত্র লিটন খান (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার চিটা ফুলবাড়ির সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালান। এ সময় চোরাচালানকারী ৬ জনকে ১৩৩টি ষাঁড় গরু সহ (মূল্য ৭৬ লক্ষ টাকা প্রায়) আটক করা হয়। এসময় গরু বহনকারী ৩টি ট্রাক গাড়ি (বগুড়া ড ১১-২১৬২, সিরাজগঞ্জ-ড-১১-০৫৫৮ ও বগুড়া ড ১১-২১৪০) জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed