Main Menu

খোকার মরদেহ দেশে আনতে সহায়তা করবে সরকার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি খোকার মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। তারা যদি সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তা আমরা করব।’

Manual2 Ad Code

দুই বছর আগে সাদেক হোসেন খোকার বাংলাদেশ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেও জবাব পাননি। পাসপোর্ট না থাকায় খোকার লাশ দেশে আসবে কি না তা নিয়ে আলোচনা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন তার মৃতদেহ ঢাকায় নেয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত খোকা গত পাঁচ বছর ধরেই নিউ ইয়র্কে অবস্থান করছিলেন। গত ১৮ অক্টোবর থেকে তিনি ভর্তি ছিলেন ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে। সেখানেই নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়েন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code