গাজীপুরে দুই প্রতিষ্টানকে ৭ লক্ষ টাকা জরিমানা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকায় হাজী পেপার এন্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ভি এফ এস থ্রেড ডাইং কারখানায় ইটিপি অসম্পূর্ণ রেখে উৎপাদনের বর্জ্য নির্গমন করে পরিবেশ ও বায়ু দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাজী পেপার এন্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিঃ কে ২ লক্ষ টাকা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং অবিলম্বে ইটিপি সম্পন্ন করে ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে নির্দেশ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং আনসার বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
Related News
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More



Comments are Closed