স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) উত্তরপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির রয়টার্সকে বলেন, এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তালেবানের নিয়ন্ত্রণ মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুতে রাখে। দুর্ভাগ্যবশত আজ ওইসব মাইনের মধ্যে একটির বিস্ফোরণ ঘটে প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী নিহত হয়।
ওই শিশুদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে এবং এদের মধ্যে আসিরের বর্ণনানুযায়ী ‘তালেবান পরিবারের’ চার শিশুও রয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
আফগানিস্তানের জঙ্গি এ বিদ্রোহী গোষ্ঠীটি দেশ থেকে বিদেশি সেনাদের তাড়ানো ও যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে পরাজিত করার লক্ষ্যে লড়াই করছে। যুক্তরাষ্ট্র ও তালেবান বিদ্রোহীরা একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা সত্ত্বেও চলতি বছর বেসামরিক মৃত্যু রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রেকর্ড ৪ হাজার ৩শ ১৩ বেসামরিক হতাহত হয়েছেন। এই সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি বলে জানিয়েছে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘ মিশন।
Related News
ফ্রান্সজুড়ে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়েRead More
ভারতে ট্রাকচাপায় মন্দিরের ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো শস্যবোঝাই ট্রাকের চাপায় ১২Read More



Comments are Closed