সিলেটে অস্ত্র-গুলিসহ ১৭ মামলার আসামি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা ঐলাপকার বারখলা থেকে অস্ত্র ও গুলিসহ রাজন মিয়া (২৪) নামে এক শীর্ষ সন্ত্রাসিকে আটক করেছে র্যাব। তার নামে নগরের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। আটক রাজন নগরের আখালিয়া নোয়াপাড়ার বাবুল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর এএসপি ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।’
পরে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed