ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পত্তি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ অক্টোবর) আদালত ফালুর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বৃহস্পতিবার ফালুর সম্পত্তি ক্রোক করার উদ্যোগ নিয়েছেন বলে দুদক কমিশনের মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
ফালুর জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রেজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed