গোলাপগঞ্জে ভারতীয় চোরাই মালসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই মালসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। তারা হচ্ছে-জৈন্তাপুর উপজেলার আগফুদ গ্রামের মৃত রহমতউল্যাহর ছেলে হেলাল মিয়া (৪০) এবং একই উপজেলার উপর সামপুর গ্রামের আব্দুল মালিকের পুত্র মোঃ শামীম (২৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় অবৈধ চোরাইমাল উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার হেতিমগঞ্জ ইউনিয়নস্থ শাহপরান সেতু টোল প্লাজা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৯৮০০ পিস সিগারেট, ২৮০০০ পিস পাতার বিড়ি, ৪১৬৪ পিস জনসন ক্রিম, ৯৫৫৮ পিস পেম্পার্স, ৩৫২৬০০ পিস ড্রাইক্লোপেনাক টেবলেট, একটি ট্রাক, নগদ ৯৩০ টাকা ও ২ টি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed